বা‌গেরহা‌টে যুবককে কুপিয়ে হত্যা

বাগেরহাটবা‌গেরহা‌টের কচুয়ায় দুর্বৃত্ত‌রা শাহীন শেখ (৩০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা ক‌রে‌ছে। শনিবার (৩১ মার্চ) রাত সা‌ড়ে আটটার দিকে কচুয়া উপজেলার সম্মানকাঠি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী  জানায়, কচুয়া উপজেলার সহবৎকাঠি এলাকার গফ্ফার শেখের ছেলে শাহীন শেখ বৈরাগীর হাট থেকে বাড়িতে ফিরছিলেন। পথে সম্মানকাঠি এলাকার শেরেবাংলা বিদ্যা নিকেতনের সামনে পৌঁছালে আগে থেকে সেখানে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তা‌কে কুপিয়ে আহত করে। গুরুতর আহতাবস্থায় শাহীনকে প্রথমে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য বাগেরহাট সদর হাসপাতালে নেওয়া হয়। রাত  ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল কবির বলেন, ‘ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।  ত‌বে কী কারণে এই হত্যাকাণ্ড, তা নিশ্চিত করে বলা যা‌চ্ছে না।’  তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে ব‌লে তি‌নি জানান।