যশোরে শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি পরীক্ষা চলছে





যশোর শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি পরীক্ষা চলছেবাংলা প্রথমপত্র পরীক্ষার মধ্য দিয়ে সারাদেশের ন্যায় যশোর শিক্ষাবোর্ডের অধীনে খুলনা বিভাগের ১০ জেলায় এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। সোমবার (২ এপ্রিল) সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়।

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এ বছর ৫৭৩টি কলেজ থেকে ১ লাখ ২২ হাজার ৩০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে । এর মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ২১ হাজার ৩৪ জন, মানবিক বিভাগে ৭৭ হাজার ২৬৯ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগে ২৩ হাজার ৭২৭ জন শিক্ষার্থী রয়েছে।  ২১৯ টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ৬৩ হাজার ২৪জন ছাত্র ও ৬৯ হাজার ৬ জন ছাত্রী রয়েছে। 

যশোর শান্তিপূর্ণ পরিবেশে এইচএসসি পরীক্ষা চলছেযশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আব্দুল আলীম জানান, সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা শান্তিপূর্ণভাবে গ্রহণ করতে কেন্দ্র পরিদর্শকদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া বোর্ড, জেলা ও উপজেলা প্রশাসনের ভিজিলেন্স টিম কাজ করছে।