খুলনা সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী বলেন, ‘মেয়র পদের জন্য ২০ হাজার টাকা জামানত নির্ধারিত। আর ওয়ার্ড পর্যায়ে সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীদের জন্য জামানত নির্ধারিত রয়েছে ১০ হাজার টাকা। ১৫ হাজারের বেশি ভোটার থাকা ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর প্রার্থীদের জন্য জামানত নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা। এ হিসেবে ওয়ার্ড নং ৩, ৯, ১০, ১২, ১৪, ১৬, ১৭, ১৮, ২১, ২৪, ২৫, ২৬, ২৭, ৩০ ও ৩১-এ সাধারণ কাউন্সিলর প্রার্থীদের ২০ হাজার টাকা জামানত দিতে হবে। ট্রেজারি চালানের মাধ্যমে ব্যাংকে অথবা রিটার্নিং অফিসারের কার্যালয়ে জামানতের অর্থ জমা দেওয়া যাবে।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জামানতের পাশাপাশি ভোটার তালিকা সম্বলিত সিডি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর প্রতি ৫০০ টাকা, সংরক্ষিত আসন (৩টি ওয়ার্ড) দেড় হাজার টাকা, ৪টি ওয়ার্ডে ২ হাজার টাকা এবং মেয়র প্রার্থীদের জন্য ৩১টি ওয়ার্ডে তালিকা বাবদ সাড়ে ১৫ হাজার টাকার ব্যাংক চালান জমা দেওয়ার বিধান রয়েছে।
কেসিসি নির্বাচনে ভোটার সংখ্যা চার লাখ ৯৩ হাজার ৯২। এরমধ্যে ২ লাখ ৪৮ হাজার ৯৮৩ জন পুরুষ এবং ২ লাখ ৪৪ হাজার ১০৯ জন নারী। ২০১৩ সালের নির্বাচনে ভোটার সংখ্যা ছিল চার লাখ ৪০ হাজার ৫৬৬ জন।