কেসিসি নির্বাচন: মেয়র পদে খালেককে চায় জেলা আ.লীগ

তালুকদার আব্দুল খালেক (ছবি- সংগৃহীত)

আসন্ন খুলনা সিটি করপোরেশন কেসিসি) নির্বাচনে ক্ষমতাসীন দল থেকে মেয়র পদে সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি তালুকদার আব্দুল খালেককে প্রার্থী করার পক্ষে মত দিয়েছেন জেলা পর্যায়ের নেতারা। মঙ্গলবার বিকাল ৪টায় খুলনা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির জরুরি সভায় নেতারা এ মতামত দেন।

জরুরি সভায় কেসিসি নির্বাচনে মেয়র পদে তালুকদার আব্দুল খালেককে প্রার্থী করার ব্যাপারে সমর্থন দেন জেলা আওয়ামী লীগের নেতারা।

সভার শুরুতে ১২ মার্চ নেপালে বিমান দুর্ঘটনায় নিহত সাবেক ছাত্রলীগ নেতা আলিফুজ্জামান আলিফসহ অন্যান্যদের স্মরণ, ময়মনসিংহে গ্যাস বিস্ফোরণে নিহত কুয়েটের ৪ মেধাবী ছাত্র, পাইকগাছার দেলুটি ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শিবপদ মণ্ডলের মৃত্যুতে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ। সভায় বক্তৃতা করেন– জেলা আওয়ামী লীগ নেতা মোল্যা জালাল উদ্দিন, অ্যাড. কাজী বাদশা মিয়া, গাজী মোহাম্মাদ আলী, এ.এফ.এম মাকসুদুর রহমান, রঘুনাথ রায়, বি.এম.এ সালাম, মো. কামরুজ্জামান জামাল, মো. আকতারুজ্জামান বাবু, মো. নুরুজ্জামান, অ্যাড. নব কুমার চক্রবর্তী, মো. আসলাম খান, অ্যাড. নিমাই চন্দ্র রায়, অ্যাড. ফরিদ আহমেদ, জোবায়ের আহমেদ খান, রফিকুর রহমান রিপন, হালিমা ইসলাম, অধ্যাপক মিজানুর রহমান, অ্যাড. শাহ আলম, শেখ শহীদুল ইসলাম, শেখ আবুল হোসেন, অ্যাড. রবীন্দ্রনাথ মণ্ডল, মালিক সরোয়ার উদ্দীন, অ্যাড. মোস্তাফিজুর রহমান কালু, নূরে আলম জোয়াদ্দার, মুনসুর আলী খান, আব্দুল মজিদ ফকির, শফিকুর রিয়াজ জানু, শোভা রানী হালদার প্রমুখ।