বুধবার সন্ধ্যা ৭টার দিকে রাজশাহীর বাগমারা উপজেলার সাইধাড়া গ্রাম তাকে আটক করা হয়।
র্যাব-৫ এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জনিকে আটক করা হয়েছে। তার কাছ থেকে একটি মোবাইল ফোন, দুটি সিম কার্ড ও একটি মেমোরি কার্ড উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে বাগমারা থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।