নকলে বাধা দেওয়ায় শিক্ষককে মারধর পরীক্ষার্থীদের

খুলনানকলে বাধা দেওয়ায় খুলনার কয়রা উপজেলায় এইচএসসি পরীক্ষার্থীরা সংঘবদ্ধ হয়ে কক্ষ পরিদর্শক কয়রা সরকারি মহিলা কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক অরুণ মল্লিককে মারধর করেছে। শনিবার দুপুরে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষা শেষে তকিম উদ্দীন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

হল সুপার মো. হাবিবুর রহমান জানান, শিক্ষক অরুণ মল্লিক ওই কেন্দ্রের ৬ নম্বর কক্ষে পরিদর্শকের দায়িত্বে ছিলেন। পরীক্ষা চলাকালীন কয়েকজন ছাত্রকে নকলে তিনি বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ছাত্ররা পরীক্ষা শেষে একত্রিত হয়ে শিক্ষকের ওপর হামলা চালায়।

শিক্ষক অরুণ মল্লিক বলেন, নকলে বাধা দেওয়ার কারণে ছাত্ররা ক্ষিপ্ত হয়ে এ হামলা চালায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল কুমার সাহা বলেন, শিক্ষক লাঞ্ছিত হওয়ায় ঘটনা তদন্ত করে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।