বেনাপোল বন্দর থানার বড় আঁচড়া গ্রামের একটি কবরস্থান থেকে একটি এয়ারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
বেনাপোল আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব এ তথ্য নিশ্চিত করেছেন। শনিবার (৭ এপ্রিল) রাত ৯টার সময় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, নিজস্ব গোয়েন্দা সূত্রে জানা যায়- বেনাপোলের বড় আচঁড়া গ্রামের প্রাইমারি স্কুলের পাশের কবরস্থানে অস্ত্র ব্যবসায়ীরা অস্ত্র বেচাকেনা করছে। এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার আবুল কাশেমের নেতৃত্বে একটি টহলদল বড় আঁচড়ার জিআর-৮৬৭৪৬৫, এমএস-৭৯ এ/১৬ এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় দুই রাউন্ড গুলি ও একটি ভারতীয় এয়ার গান উদ্ধার করে।
উদ্ধারকৃত অস্ত্র ও গুলি বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে।