কোতোয়ালি পুলিশের এসআই মো. সাইদুল জানান, পরিস্থিতি সামাল দিতে বিএম কলেজ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। শিক্ষার্থীরা কয়েক দফায় সড়ক অবরোধ করে। পরে পুলিশের অনুরোধে তারা অবরোধ তুলে নেয়।
এছাড়া শহীদ আবদুর রব সেরনিয়াবাদ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্ররা সোমবার দুপুরে একই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে নগরীর সিএন্ডবি রোড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়ক প্রায় ঘণ্টাখানেক অবরোধ করে রাখে। এতে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হয়। পরে পুলিশ এসে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।