তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ওসি জানান, ইসরাফিল মাদকসেবন করে পরিবারের সঙ্গে খারাপ আচরণ করতো। এ নিয়ে অতিষ্ঠ হয়ে সোমবার সকালে তাকে বাড়িতে আটকে রেখে পুলিশে খবর দেন তার বাবা ইয়াজ উদ্দিন। পরে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে আসে।
ওসি আরও জানান, সোমবার দুপুরে ইসরাফিলকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। পরে তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।