নাটোরের লালপুরে বজ্রপাতে ফেরদৌসী বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (১১ এপ্রিল) বিকেল ৪ টার দিকে উপজেলার মোমিনপুর সরকারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ফেরদৌসী বেগম ওই এলাকার এনামুল হকের স্ত্রী।
লালপুর থানার ওসি আবু ওবায়েদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতের স্বামী এনামূল হক জানান, বুধবার বিকেল ৪টার দিকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায়। বৃষ্টির আশঙ্কা থেকে ফেরদৌসী বাড়ির আঙ্গিনায় শুকাতে দেওয়া জ্বালানি তুলতে যায়। এসময় বিকট শব্দে বজ্রপাত হলে ফেরদৌসী দগ্ধ হয়। পরিবারের সদস্যরা ফেরদৌসীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।