শুক্রবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া শহরের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মাহবুবউল আলম হানিফ আরও বলেন, ‘এই প্রতিষ্ঠিত দুর্নীতিবাজ দলটির রাজনীতি বলে কিছু নেই। যার কারণে তারা বিভিন্ন অপ্রয়োজনীয় ইস্যু নিয়ে জনগণকে বিভ্রান্ত করতে চায়।’
তিনি বলেন, ‘বিএনপি একটি নিন্দিত দল। বিএনপি ষড়যন্ত্র ও নেতিবাচক কথা ছাড়া কিছু খুঁজে পায় না।’
‘আরপিও সংশোধনের মাধ্যমে বর্তমান সরকার আগামী জাতীয় নির্বাচন করতে চায়’ মির্জা ফখরুলের এমন বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে হানিফ বলেন, ‘নির্বাচন কমিশন আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সব দলের অংশগ্রহণে করার জন্য সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের মতামত জানিয়েছে। ’তিনি বলেন, ‘নির্বাচন কমিশন সব রাজনৈতিক দলের মতামতের ওপর ভিত্তি করে আগামী সংসদ নির্বাচনে আরপিও সংস্কারের প্রয়োজন আছে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে। এখানে সরকারের কোনও ভূমিকা নেই।’
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলীসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।