জয়পুরহাটে হৃদরোগে হাজতির মৃত্যু

 

জয়পুরহাটজয়পুরহাট জেলা কারাগারে শনিবার আজিজার রহমান (৬০) নামে এক হাজতি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তার বাড়ি জেলার কালাই উপজেলার পুনট পূর্বপাড়া গ্রামে। গত ৭ এপ্রিল তাকে ইয়াবাসহ কালাই থানা পুলিশ  গ্রেফতার করে। আদালতের মাধ্যমে ৮ এপ্রিল জেল হাজতে পাঠিয়ে দেয়। তার বিরুদ্ধে কালাই থানায় দুটি ও কুমিল্লার দাউদকান্দি থানায় একটিসহ মাদকের মোট তিনটি মামলা বিচারাধীন রয়েছে।
কারাগার সূত্র জানায়,হাজতি আজিজার রহমান হঠাৎ করে ওইদিন অসুস্থ হয়ে পড়লে সকাল ১১টা ৫ মিনিটে তাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় ২০ মিনিট পর তার মৃত্যু হয়।
হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. তুলশী চন্দ্র বলেন,‘হৃদরোগে আক্রান্ত হওয়ায় আজিজার রহমানের মৃত্যু হয়েছে। এছাড়া, তিনি ডায়বেটিস রোগেও আক্রান্ত ছিলেন।’ 

জয়পুরহাট কারাগারের জেলার তারেক কামাল বলেন,‘মাদকের মামলায় গ্রেফতার হয়ে গত ৮ এপ্রিল হাজতি আজিজার রহমান জেলা কারাগারে আসে। তার বিরুদ্ধে মাদকের একাধিক মামলা আছে। শনিবার সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় ১১টা ২০ মিনিটে তিনি মারা যান।