অনুষ্ঠানে আইনমন্ত্রীজ্বালানিখাতে বাংলাদেশ আত্মনির্ভরশীল হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এখন উন্নয়নশীল দেশ হয়েছি। ২০৪১ সালে উন্নত দেশের পর্যায়ের উন্নীত হবো। সেই পরিকল্পনার অংশ হিসেবে জ্বালানি খাতে আত্মনির্ভরশীল হবো আমরা।’
ব্রাহ্মণবাড়িয়া কসবা-১ অনুসন্ধান গ্যাস কূপ খনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে আইনমন্ত্রী এসব কথা বলেন। পরে মন্ত্রী প্রকল্প এলাকা ঘুরে দেখেন। এরপর কূপ এলাকায় বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কম্পানি লিমিটেড (বাপেক্স) আয়োজিত সমাবেশে বক্তব্য রাখান।
প্রকল্পের উদ্বোধন করছেন আইনমন্ত্রীমন্ত্রী বলেন, ‘২০০০ সালের দিকে তৎকালীন যুক্তরাষ্ট্রর প্রেসিডেন্ট বিল ক্লিনটন বাংলাদেশ থেকে গ্যাস নিতে চেয়েছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন ৫০ বছরের গ্যাস মজুদ রেখে বাকি যা থাকে তা থেকে দেওয়া হবে। এ কারণে পরবর্তী নির্বাচনে ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে হারিয়ে দেওয়া হয়েছিল।’
Gas-Kop-2-(2)তিনি আরও বলেন, ‘কসবার মানুষ আমার কাছে এলাকায় গ্যাস সরবরাহের দাবি করেছিল। আমি বলেছিলাম ব্যাপারটা আমার ওপর ছেড়ে দেন। এখন বলছি, যদি তারাপুরে গ্যাস পাওয়া যায় তাহলে এ গ্যাস কসবায় দেওয়া হবে।’
কূপ খনন চলছে
পেট্রোবাংলা চেয়ারম্যান আবুল মনসুর ফয়েজউল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন,বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক রহুল ইসলাম চৌধুরী,প্রকল্প পরিচালক মিজানুর রহমানসহ অনেকে। কূপটি খনন কাজে প্রায় ১০০ কোটি টাকা ব্যয় হবে বলে জানা গেছে।