কুমিল্লার ঐতিহ্যের অংশ রসমালাই তৈরির প্রতিষ্ঠান মাতৃভাণ্ডারের প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা শংকর সেনগুপ্ত মৃত্যুবরণ করেছেন। গতকাল শনিবার রাতে নগরীর মনোহরপুরের নিজ বাড়িতে তিনি মারা যান। রবিবার সকাল দশটায় কুমিল্লা টাউন হল মাঠে তাকে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করা হয়।
বীর মুক্তিযোদ্ধা শংকর সেনগুপ্ত কুমিল্লায় ‘মাতৃভাণ্ডার’ নামে রসমালাই তৈরির প্রতিষ্ঠান শুরু করেন। যা প্রথম থেকেই রসমালাইয়ের জন্য বিখ্যাত হয়ে ওঠে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।