আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কুমার দাস জানান, সকালে ঢাকা থেকে কুমিল্লাগামী ডেমু ট্রেনের নিচে কাটা পড়ে তাসলিমা আক্তার নামের একজন গৃহবধূ নিহত হন। তার বাড়ি কসবা উপজেলা সদরের খার পাড়ায়। ধারণা করা হচ্ছে, স্বামীর সংসারে পারিবারিক কলহের জের ধরে অতিষ্ঠ হয়ে তিনি ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। এ ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে। রেলওয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।