সাজাভোগের পর যুবককে ভারতীয় অভিবাসন পুলিশের কাছে হস্তান্তর

সাজাভোগের পর যুবককে ভারতীয় অভিবাসন পুলিশের কাছে হস্তান্তর

এক বছর দুই মাস কারাভোগ শেষে বেলাল মোল্লা (২৭)নামে এক ভারতীয় নাগরিককে ওই দেশের অভিবাসন পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে দিনাজপুরের হিলি সীমান্তের শূন্য রেখায় দিয়ে তাকে ভারতের হিলি অভিবাসন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এসময় বিজিবি ও বিএসএফ উপস্থিতি ছিল।

সে ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার শালডাঙ্গা গ্রামের সাইজুদ্দিন মোল্লার ছেলে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি আফতাব হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, আত্মীয়র বাড়ি যাওয়ার জন্য এক বছর দুই মাস আগে কোনও ধরনের বৈধ কাগজপত্র ছাড়া নওগাঁর ধামইরহাট সীমান্ত এলাকা দিয়ে সে বাংলাদেশে ঢুকেন। এসময় সীমান্তে দায়ীত্বরত বিজিবি সদস্যরা তাকে আটক করে পুলিশে দেয়, পরে পুলিশ তাকে আদালতে হাজির করে পুলিশ। আদালত তাকে এক বছর দুই মাসের সাজা দেন। এতোদিন সে নওগাঁ জেলা কারাগারে আটক ছিলেন। আজ (বৃহস্পতিবার) তার সাজার মেয়াদ শেষ হলে নওগাঁ জেলা কারাগার কর্তৃপক্ষ তাকে জয়পুরহাট জেলা কারাগার কর্তৃপক্ষের মাধ্যমে আমাদের কাছে হস্তান্তর করেছেন। পরে আমরা তাকে ভারতের হিলি অভিবাসন পুলিশের কাছে হস্তান্তর করেছি।