ইসমাইল হোসেন শামীম ধানসিঁড়ি ইউনিয়নের নলুয়া গ্রামের আবুল কালামের ছেলে। তিনি স্থানীয় নলুয়া ভূঁইয়ারহাট বাজারের একজন ব্যবসায়ী।
কবিরহাট থানার উপ-পরিদর্শক (এসআই) নিবু রঞ্জন জানান, সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের একটি আইডিতে পোস্ট করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের একটি বিকৃত ছবি শামীম তার আইডি থেকে শেয়ার করেন। এমন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে নলুয়া ভূঁইয়ারহাট বাজারে অভিযান চালিয়ে তার দোকান থেকে তাকে আটক করা হয়।
এসআই আরও জানান, অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় পুলিশ বাদী হয়ে আটক শামীমের বিরুদ্ধে তথ্য ও প্রযুক্তি আইনে একটি মামলা করেছে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।