কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

ট্রেনে-কাটা-পড়ে-মৃত্যু

কুষ্টিয়ার মিরপুরে ট্রেনে কাটা পড়ে আজিবার মন্ডল (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। শনিবার (৫ মে) সকাল সাড়ে ৯টার দিকে মিরপুর রেলক্রসিংয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে। পোড়াদহ রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আফজাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

নিহত আজিবার মন্ডল মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের কচুদহ গ্রামের মৃত জবেদ আলীর ছেলে।

ওসি মোল্লা আফজাল হোসেন জানান, সকাল সাড়ে ৯টার দিকে রাজশাহী থেকে খুলনাগামী সাগরদাঁড়ি ট্রেনটি মিরপুর রেলক্রসিং অতিক্রম করার সময় আজিবার মন্ডল ট্রেনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তবে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।