কসবা-আখাউড়া অঞ্চলের দায়িত্বে নিয়োজিত সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) আব্দুল করিম জানান, কুটি ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক এনামুল হক ফয়সাল, একই ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক নরুল আমীন, কায়েমপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মো. সজল মিয়া এবং কর্মী ছোটন মিয়া একটি মোটরসাইকেলে করে কসবার দিকে আসছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নরুল আমীন নিহত হন। আহতাবস্থায় অন্য তিনজনকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর এনামুল হক ফয়সাল এবং মো. সজল মিয়া মারা যান। আহত ছাত্রলীগ কর্মী ছোটন মিয়া কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রাতেই নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
এদিকে, ছাত্রলীগের তিন নেতা নিহত হওয়ার ঘটনায় কসবা ছাত্রলীগের পক্ষ থেকে রবিবার কালো ব্যাচ ধারণসহ সব শিক্ষা প্রতিষ্ঠানে একদিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে।