সোমবার (৭ মে) দুপুরে চট্টগ্রাম নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের সুবর্ণ জয়ন্তি উপলক্ষে প্রতিষ্ঠানটি এই অনুষ্ঠানের আয়োজন করে। সভায় মন্ত্রী প্রধান অতিথি ছিলেন।
নসরুল হামিদ বলেন, ‘ডিপ সি’তে পাইপলাইন তৈরি করছি। ওই পাইপ লাইনের সাহায্যে নতুন রিফাইনারিতে তেল ফিড ইন করা হবে। নতুন ইউনিট তৈরি করতে প্রায় ৩ বছর সময় লাগবে। এটি তৈরিতে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। যার ধারণ ক্ষমতা হবে ৩০ লাখ টন।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী নতুন একটা রিফাইনারি করতে চেয়েছেন। বিগত সরকারগুলো এটা চিন্তাও করেনি। বাংলাদেশের যে প্রবৃদ্ধি তাতে তেল ও পেট্রোলিয়ামের ব্যবহার আরও বাড়বে। নিরবিচ্ছিন্ন জ্বালানির জন্য নতুন রিফাইনারি খুব দরকার।’ তিনি সরকারের উন্নয়ন ধারাহিকতা ধরে রাখার জন্য আওয়ামী লীগ সরকারকে পুনরায় নির্বাচিত করার আহ্বান জানান।
প্রধানমন্ত্রী কার্যালেয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক ও ইআরএল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব নাজিম উদ্দিন চৌধুরী, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম, বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি-আনিক বরদিন প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য দেন ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের জিএম প্রকৗশলী আকতারুল হক।
আরও পড়ুন- জুলাইয়ে ওমান থেকে আসছে এলএনজি