গোপালগঞ্জে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের দায়ে একজনকে জেল ও পাঁচ জনের জরিমানার আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোহসিন উদ্দিন এ সাজা প্রদান করেছেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- শংকর দাস, শিউলি মজুমদার, কনা মল্লিক, হামিদা আক্তার, মিম বালা ও তনুজা বিশ্বাস। এদের মধ্যে শংকর দাসকে সাতদিনের জেল ও বাকি পাঁচজনকে একহাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
শুক্রবার (১১ মে) গোপালগঞ্জ জেলার প্রাথমিক বিদ্যালয়ের ২শ’ সহকারী শিক্ষক পদের বিপরীতে ২১টি কেন্দ্রে ১৪ হাজার ২০ জন পরীক্ষার্থী অংশ নেন।
নিয়োগ পরীক্ষা চলাকালে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে পরীক্ষায় অংশ গ্রহণের অভিযোগে গোপালগঞ্জ স্বর্ণকলি উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে শংকর দাস, শিউলি মজুমদার, কনা মল্লিক, হামিদা আক্তার, মিম বালা ও তনুজা বিশ্বাসকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।