ফুলগাজীতে বজ্রপাতে স্কুলছাত্রী নিহত

ফেনী

ফেনীর ফুলগাজীতে বজ্রপাতে তাহমিনা পারভিন (১২) নামে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

শুক্রবার (১১ মে) দুপুরে উপজেলার দরবারপুর ইউনিয়নের জগতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

দরবারপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নিজাম উদ্দিন মজুমদার এ সংবাদ নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত ছাতী  স্থানীয় একটি বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণিতে পড়তো।