বাগেরহাটে দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র উদ্বোধন

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন শেখ হেলাল উদ্দিন (ছবি- প্রতিনিধি)

বাগেরহাটের ফকিরহাটে মিল্ক ভিটার একটি দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ মে) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফকিরহাট উপজেলার আট্টাকী এলাকায় এই দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের উদ্বোধন করেন বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন।

মিল্ক ইউনিয়নের চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন– জেলা পরিষদের চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু, মিল্ক ভিটার মহাব্যবস্থাপক মন্জুর কাদির, ভাইস চেয়ারম্যান আব্দুল হামিদ লাভলু, বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাস, সাধারণ সম্পাদক শিরিনা আক্তার কিছলু প্রমুখ।

বাগেরহাটের ফকিরহাটের এই দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রে প্রতিদিন ৭ হাজার লিটার দুধ সংরক্ষণ করা যাবে।