আড়াইহাজারে ব্যাংক কর্মকর্তার বাড়িতে হামলা-ভাঙচুর




নারায়ণগঞ্জনারায়ণগঞ্জের আড়াইহাজারে বসত ঘরের সামনে দিয়ে অবৈধভাবে রাস্তা তৈরির কাজে বাঁধা দেওয়ায় মনির হোসেন নামে এক ব্যাংক কর্মকর্তার বাড়িতে হামলা ও ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (১২ মে) সকাল পৌনে নয়টায় স্থানীয় ইউপি সদস্য আব্দুল খালেকের নিজস্ব বাহিনী এই হামলা ও ভাঙচুর করে। হামলাকারীরা এসময়  ওই ব্যাংক কর্মকর্তার লোকজনকে পিটিয়ে আহত করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। থানার উপ-পরিদর্শক শাহাদাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পূর্ব শত্রুতার জের ধরে শনিবার ব্রাহ্মন্দী ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল খালেদ মারুয়াদী এলাকায় অগ্রণী ব্যাংকের সেকেন্ড অফিসার মনির হোসেনের বসত ঘরের সামনে দিয়ে রাস্তা তৈরির চেষ্টা করে। এসময় মনির হোসেন  তার বাড়ির পেছন দিয়ে রাস্তা তৈরির প্রস্তাব করলে আব্দুল খালেদ  তাতে রাজি হননি। শনিবার সকালে আব্দুল খালেক তার লোকজন নিয়ে ব্যাংক কর্মকর্তার বসত ঘরের দরজার সামনে দিয়ে জোরপূর্বক রাস্তা তৈরির হাজির হয়।এসময় মনির হোসেন বাধা দিলে খালেকের লোকজন তার বসত ঘরে হামলা ও ভাঙচুর করে। মনির হোসেনের পক্ষের ইয়াকুব ও ও আবুল হোসেনকে পিটিয়ে আহত করে তারা। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

মনির হোসেন জানান, তার বাড়ির সামনে আগে কোনও রাস্তা ছিল না। অথচ আব্দুল খালেক মেম্বার এখান দিয়ে রাস্তা নিয়ে বাড়ির পুরো নিরাপত্তার বিঘ্নিত করতে চাচ্ছে। তিনি বাড়ির পেছন দিয়ে রাস্তা নেওয়ার জন্য বার বার অনুরোধ করে আসছেন। শনিবার জোরপূর্বক রাস্তা নিতে গিয়ে তার বাড়ি ঘরে হামলা-ভাঙচুর করে। তারা কয়েক লাখ টাকার মালামালের ক্ষতি করে।তার লোকদের পিটিয়ে আহত করে।

তবে হামলা ও ভাঙচুরের বিষয়টি অস্বীকার করেছেন ইউপি সদস্য আব্দুল খালেক ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এম এ হক বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’