ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে সরকার খুলনা সিটি নির্বাচনে তার মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে উঠে পড়ে লেগেছে-বিএনপির এমন মন্তব্য প্রসঙ্গে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘খুলনা সিটি করপোরেশনে ভোট উৎসব মুখর পরিবেশে হয়েছে। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বিএনপি প্রার্থীর পরাজয়কে বির্তকিত করতেই এসব অভিযোগ করছে।’
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজী রবিউল ইসলাম, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, কৃষক লীগের সভাপতি মতিয়ার রহমান মজনু প্রমুখ।
আরও পড়ুন- কেসিসি নির্বাচন নিয়ে অভিযোগের সুযোগ নেই: তথ্যমন্ত্রী