কুড়িগ্রামে পুলিশের গুলিতে ‘মাদক ব্যবসায়ী’ নিহত, গ্রেফতার ৪৭

কুড়িগ্রাম

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী‌তে পু‌লি‌শের বি‌শেষ অ‌ভিযা‌নে ইব্রা‌হিম না‌মে এক ‘মাদক ব্যবসায়ী’ গু‌লিবিদ্ধ হ‌য়ে‌ নিহত হয়েছেন। শ‌নিবার (২৬ মে) ভোররাতে উপ‌জেলার দ‌ক্ষিণ বাঁশজানি এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়া হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ভুরুঙ্গামারী থানার ও‌সি মো. ইম‌তিয়াজ ক‌বির এসব তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন। 

এ ব্যাপারে কুড়িগ্রাম সদর হাসপাতালের সুপরিনটেনডেন্ট ডা. অাবু তা‌হের মো. অা‌নোয়ারুল হক প্রামা‌নিক বলেন, ‘গুলিবিদ্ধ ইব্রাহিম আনুমানিক সাড়ে ৯টার দিকে মৃত্যবরণ করেন।’ 

নিহত ইব্রা‌হিম একজন মাদক ব্যবসায়ী ছিলেন দা‌বি ক‌রে ও‌সি জানান, এ ব্যাপা‌রে জেলা পু‌লি‌শ সুপার বিস্তা‌রিত জানা‌বেন।

জেলা পু‌লিশ সুপার মো. মেহেদুল ক‌রিম জানান, ভুরুঙ্গামারী‌তে পু‌লি‌শের মাদক বি‌রোধী অ‌ভিযা‌নে একজন মাদক ব্যবসায়ী পা‌য়ে গু‌লি‌বিদ্ধ হ‌য়ে‌ছে। পা‌য়ে গু‌লি‌বিদ্ধ ইব্রাহিমকে কু‌ড়িগ্রাম সদর হাসপাতা‌লের সার্জা‌রি ওয়া‌র্ডে চি‌কিৎসার জন্য নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। 

পুলিশ জানায়, বি‌শেষ অ‌ভিযা‌নে জেলার ১৫ জন মাদক ব্যবসায়ীসহ বি‌ভিন্ন অপরা‌ধে মোট ৪৭ জন‌কে গ্রেফতার করা হয়েছে। শ‌নিবার (২৫ মে) দিবাগত রা‌তে জেলার বি‌ভিন্ন উপ‌জেলা থে‌কে এ‌দের গ্রেফতার করা হয়।