শনিবার (২৬ মে) রাত ১২টায় শহরের নিউ মুসলিম কোয়ার্টারস এলাকা থেকে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল আহমেদের নেতৃত্বে একদল পুলিশ শাওনকে গ্রেফতার করে।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তার (শাওন) বিরুদ্ধে পুলিশকে লাঞ্ছনা মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে। রবিবার (২৭ মে) তাকে আদালতে পাঠানো হবে।’