মানববন্ধনে বক্তারা বলেন, একটি নিয়োগ পরীক্ষা চলাকালে রবিবার সরিষাবাড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে সাংবাদিকদের ওপর হামলা চালায় যুবলীগের সন্ত্রাসীরা। এ সময় দৈনিক যুগান্তরের স্থানীয় প্রতিনিধি জহুরুল ইসলাম ঠাকুরসহ চার সাংবাদিক আহত হন। অবিলম্বে এ সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
কর্মরত সাংবাদিক ঐক্যের সভাপতি শফিক জামানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক এম এ জলিল, দুলাল হোসাইন, অ্যাডভোকেট ইউসুফ আলী, লুৎফর রহমান, আনোয়ার হোসেন মিন্টু, সৈয়দ শওকত জামান, ফজলে এলাহী মাকাম, শাহাবুল আকন্দসহ জামালপুরের বিভিন্ন স্তরের সাংবাদিক নেতৃবৃন্দ।