স্থায়ী সাব রেজিস্ট্রার নিয়োগের দাবিতে মানববন্ধন

Narail-Photo=01নড়াইলে সাব-রেজিস্ট্রি অফিসে স্থায়ী সাব-রেজিস্ট্রার নিয়োগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দলিল লেখক বহুমুখী সমবায় সমিতির আয়োজনে আদালত সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নড়াইল সদরে সাব-রেজিস্ট্রার না থাকায় জমি ক্রয়-বিক্রয় বন্ধ রয়েছে। এতে সরকার মোটা অঙ্কের রাজস্ব হরাচ্ছে। তাই অবিলম্বে স্থায়ী সাব-রেজিস্ট্রার নিয়োগ করতে হবে।

সমিতির সভাপতি টিপু সুলতানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক আনিচুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট গোলাম নবী, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম, প্যানেল মেয়র রেজাউল বিশ্বাস, কাজী জহিরুল হক, নারী নেত্রী আঞ্জুমান আরা বেগম, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাফিজ খান মিলন, সমিতির সাবেক সভাপতি শহিদুল ইসলাম মোল্যা, সাবেক সাধারণ সম্পাদক আরমান খান প্রমুখ।