নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আব্দুল মতিন খান উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের খেজুরতলা বাজার এলাকায় একটি ঘর ভাড়া নিয়ে সেখানে শিক্ষার্থীদের প্রাইভেট পড়াতো। রবিবার বিকেলে সে প্রাইভেট পড়ানোর সময় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে একা পেয়ে যৌন হয়রানি করে। এ সময় ওই ছাত্রী টয়লেটে যাওয়ার কথা বলে সেখান থেকে বের হয়ে তার পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। এরপর ওই শিক্ষার্থীর পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে আটক করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড দেন।