ইয়াবাসহ পাঁচ মাদক ব্যবসায়ী আটক

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউপি দিনারপুর চা বাগান এলাকা থেকে ইয়াবা ট্যাবলেটসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। রবিবার রাতে র‍্যাব-৯ এর সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা এক অভিযান চালিয়ে তাদের আটক করে। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার এ তথ্য জানান।

আটককৃতরা হলো মো. মুসা মিয়া (৩২), মো. সুমন আহম্মেদ (২৫), মো. মজিবুর রহমান (৩৫), মো. জাহির মিয়া (৩০), মো. রাসেল আহম্মেদ (২২)। এরা সবাই মির্জাপুর ইউনিয়নের বাসিন্দা। র‌্যাব তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। এ ব্যাপারে র‌্যাব-৯ বাদি হয়ে মাদক আইনে মামলা করেছে। উদ্ধারকৃত মাদক ও আসামিদের মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।