মঙ্গলবার (২৯ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এ দাবি জানানো হয়।
সেইসঙ্গে গণপরিবহনে নৈরাজ্য বন্ধে,অবৈধ চাঁদা আদায়কারীদের গ্রেফতার এবং মালিককর্তৃক পরিবহন শ্রমিকদের নিয়োগপত্র প্রদান, বাস-ট্রাক শ্রমিকদের বেতন বৃদ্ধিসহ ১২ দফা দাবি জানান তারা।
বক্তারা বলেন, ঢাকার চারটি টার্মিনাল হতে প্রায় ১০ হাজার যাত্রীবাহী গাড়ি প্রতি নিম্নতম ৭০০ টাকা হারে প্রায় ৭০ লাখ,মহানগরীর বিভিন্ন এলাকার ৫ হাজার হিউম্যান হলার থেকে ৩৫ লাখ এবং মহানগরের আশেপাশে প্রায় ৪৫০ পরিবহন থেকে ৩ লাখ ১৫ হাজার টাকা অবৈধভাবে আদায় করছে অসাধুরা।
তারা বলেন, প্রধানমন্ত্রী যেভাবে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন সেজন্য পরিবহন শ্রমিকদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। সেই সঙ্গে মাদকের মতো এবার পরিবহন সেক্টরের সব চিহ্নিত চাঁদাবাজদের বিরুদ্ধে আরেকটি যুদ্ধ ঘোষণা করুন।
আয়োজক সংগঠন সভপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক ইনসুর আলী, কার্যকারী সভাপতি আজাহার আলী, সহ-সভাপতি আমিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোহাম্মাদ হানিক প্রমুখ।