ওসি জানান, দেশব্যাপী মাদকবিরোধী বিশেষ অভিযান চলছে। এরই অংশ হিসেবে ঝিনাইদহের পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমানের নেতৃত্বে জেলাকে মাদকমুক্ত করতে কাজ করে যাচ্ছে পুলিশ। এসপি’র নির্দেশে মঙ্গলবার শহরের ব্যাপারিপাড়ার গাঁজা কোরবান, পাওয়ার হাউজপাড়ার রনি ও মিন্টু, উদয়পুরের ঢাকালে কাইয়ুম, চাকলাপাড়ার কৃষ্ণপদ ও ঘোষপাড়ার জামালের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় স্থানীয় জনগণের সহযোগিতায় পুলিশ ওই ৬ জন মাদক ব্যবসায়ীর বাড়ি ভেঙে দেয়। তবে এ সময় কাউকে গ্রেফতার করা যায়নি।
তিনি আরও জানান, জেলাকে মাদকমুক্ত করতে এ অভিযান অব্যাহত থাকবে।