বাগেরহাটে পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবীসহ গ্রেফতার ৩৬

বাগেরহাটবাগেরহাটে পুলিশের বিশেষ অভিযানে ৩ মাদকসেবীসহ ৩৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ মে) সকাল থেকে বুধবার (৩০ মে) সকাল পর্যন্ত জেলার ৯ উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার  করা হয়। বাগেরহাট পুলিশ সুপার (এসপি) পঙ্কজ চন্দ্র রায় এ তথ্য জানান। 
এসপি জানান, মাদকবিরোধী অভিযান চলাকালে বাগেরহাট সদর থানায় ২ জন ও ফকিরহাটে ১ জন মাদকসেবীসহ ৩৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় ৫৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়ছে।