ফোন নিয়ে বিরোধের জেরে ভাইকে খুন!

কুষ্টিয়াকুষ্টিয়ার মিরপুরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত হওয়ার অভিযোগ উঠেছে। বিদেশ থেকে মামার পাঠানো  মোবাইল ফোন নেওয়াকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা। শনিবার (২ জুন) সকাল ১০টার দিকে উপজেলার ধুবইল ইউনিয়নের লক্ষীধরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানিয়েছেন। 

নিহত বড় ভাইয়ের নাম শহিদুল ইসলাম লাবলু (২৬)। ছোট ভাই জাহিদুর ইসলাম পাপ্পুর (২২) ছুরিকাঘাতে লাবপু নিহত হয়েছেন। এ ঘটনায় পাপ্পুকে আটক করেছে পুলিশ। লাবপু ও পাপ্পু একই গ্রামের ড্রাইভার আব্দুল জলিলের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, শনিবার সকাল ১০টার দিকে একটি মোবাইল ফোন (তাদের মামা ফোনটি বিদেশ থেকে পাঠিয়েছেন) ব্যবহার করা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ সময়ে ছোট ভাই জাহিদুল ক্ষুব্ধ হয়ে তার বড় ভাই শহিদুলকে ছুরিকাঘাত করে। এতে রাজীব গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই মারা যান।

পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে বলে জানান ওসি।