শনিবার (২ মে) দুপুরে নিজের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শাহজাদপুর থানার ওসি খাজা গোলাম কিবরিয়া জানান, একটি নাশকতার মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় শনিবার দুপুরে নিজের বাসা থেকে বিএনপি নেতা তরিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।