বিদ্যুৎস্পৃষ্টে প্রাণহানি

Narayanjangনারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদুৎস্পৃষ্ট হয়ে মোমেন মিয়া (৩৮) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। সোমবার ভোরে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ব্রাক্ষ্মণগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের পরিবারের বরাত দিয়ে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক সাজাউল ইসলাম জানান, ভোরে মোমেন মিয়া নিজ ঘরে পানির মোটরের তারের সঙ্গে বিদুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। নিহত মোমেন মিয়া ব্রাক্ষ্মণগাঁও এলাকার মৃত আহছানউল্ল্যার ছেলে।