হাতিয়ায় নিখোঁজের ৯ দিন পর আরও এক তরুণের লাশ উদ্ধার

নোয়াখালী

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ-উপজেলা হাতিয়ায় নিখোঁজের ৯ দিন পর মো. দিদার হোসেন (২৭) নামের আরও এক তরুণের মাথাবিহীন গলিত লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড। এর আগে আরিফ নামে এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়াও ফয়সাল (২৬) নামের আরও এক তরুণ নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

কোস্টগার্ড হাতিয়ার স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট শাকিল এসব তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, মঙ্গলবার বিকাল ৩ টায় ঘাসিয়ারচর এলাকার মেঘনা নদীর কূলবর্তী খাল থেকে দিদারের লাশটি উদ্ধার করা হয়। নিহত মো. দিদার (২৭) হাতিয়া উপজেলার বয়ারচর ইউনিয়নের মোশারফ হোসেনের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৮ মে হাতিয়ার ঘাসিয়ার চরের বাতাইন্যা শের আলীর (২০) সঙ্গে ঘাসিয়ায় যায় আরিফদিদার ও ফয়সাল নামের তিন তরুণ। পরের দিন বিকালে স্থানীয় লোকজন মেঘনা নদীর কূলবর্তী ঘাসিয়ারচর এলাকার খালে একটি লাশ ভাসতে দেখে কোস্টগার্ডকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। কোস্টগার্ড হাতিয়ার স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট শাকিল জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি মাথাবিহীন ও গলিত। লাশের শরীরের অংশ দেখে নিহতের স্ত্রী শাহানা বেগম লাশটি দিদারের বলে শনাক্ত করেছে।

উল্লেখ্য, গত ২৮ মে নিখোঁজের পর ১ জুন সকালে তুফানিয়া গ্রামের নুরুল ইসলাম মিয়ার বাড়ি সংলগ্ন মেঘনা নদীর কিনারা থেকে মাথাবিহীন ও অর্ধগলিত অবস্থায় আরিফের লাশ উদ্ধার করে কোস্টগার্ড। মস্তকবিহীন লাশটির গায়ে কালো গেঞ্জি পরিহিত আরিফের বলে শনাক্ত করে। এই ঘটনায় ফয়সাল নামের আরও এক যুবক এখনও নিখোঁজ রয়েছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান শিকদার জানান, গত ১ জুন আরিফেরস্ত্রী শাহানা বেগম আরিফ, দিদার ও ফয়সাল নিখোঁজ হওয়ার ঘটনায় শের আলী বাতাইন্যা ও ফখরুলসহ কয়েকজনের নাম উল্লেখ করে হাতিয়া থানায় একটি মামলা দায়ের করেন।