এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুন ভুঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতার, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মাসুদ আলাল, ভিশন-২১ এর প্রধান সমন্বয়কারী ওয়াদুদ রহমান প্রমুখ।
ঘর নির্মাণ সামগ্রী পেয়ে স্বস্তি প্রকাশ করেছে ওই ১৫ আশ্রয়হীন পরিবারের সদস্যরা। এসময় পৌর শহরের সওদাগর পাড়া মহল্লার মৃত প্রিয়নাথের স্ত্রী শিমা রানী (৬৫) বলেন, ‘এলা মুই নিজের ঘরোত নিন পারির (ঘুম) পারিম। আগোত মোর কোন ঠিকানা (ঘর) ছিল না।’
একই উপজেলা পঞ্চপুকুর ইউনিয়নের চেংমারী গ্রামের পক্ষাঘাতগ্রস্ত আইনূল হক (৫৬) বলেন,‘মোর অসুখ, কামাই করির পারো না। ঝড়ি-পানির দিনোত বউ-ছাওয়া ধরি আইতোত মোর নিন ধরে নাই। এলা ঘরোত একেনা নিন পারির পারিম।’
মন্ত্রীর ব্যক্তিগত সহকারী তরিকুল ইসলাম জানান, জেলা সদরের বিভিন্ন ইউনিয়ন থেকে বাছাই করে ১৫ গৃহহীন পরিবারকে ঘর নির্মাণের জন্য ত্রাণের ১ বান্ডিল করে টিন ও ব্যক্তিগত তহবিল থেকে ঘর নির্মাণের অন্যান্য উপকরণ এবং নির্মাণ খরচ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, প্রতিটি ঘরের জন্য খরচ দেওয়া হয়েছে ৮ হাজার ৩০০ টাকা করে। পর্যায়ক্রমে জেলা সদরের ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় বাছাই করে আরও গরিব ও গৃহহীন পরিবারের মাঝে ঘর প্রদান করা হবে।