১০ টাকা দরের ৪৬০ কেজি চালসহ দুইজন গ্রেফতার

উদ্ধার করা চালঝালকাঠিতে সরকার নির্ধারিত ১০ টাকা কেজি দরের চালসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৯ জুন) দুপুরে ঝালকাঠির নতুল্লাবাদ ইউনিয়নের চাকলার বাজারের একটি দোকান থেকে চাল জব্দ ও তাদের আটক হয়।

আটক দুই ব্যক্তি হলেন নতুল্লাবাদ ইউনিয়নের নৈয়ারী গ্রামের চালের ডিলার নাসির উদ্দিন ও ব্যবসায়ী কামাল ফকির।

ঝালকাঠি সদর থানা ওসি শোনিত কুমার গাইন জানান, প্রধানমন্ত্রীর খাদ্য বান্ধব কর্মসূচির ১০ টাকা মূল্যের  ৪৬০ কেজি চাল ঝালকাঠির চাকলার বাজারের ব্যবসায়ী কামাল ফকিরের দোকানে মজুত অবস্থা পাওয়া য়ায়। গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতাহার মিয়া সদর থানার উপপরিদর্শক হরিদাসকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে চালসহ ব্যবসায়ী নাসির উদ্দিন ও কামার ফকিরকে আটক করা হয়।আটক দুই চাল ব্যবসায়ী

অভিযান পরিচালনাকারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতাহার মিয়া জানান, ‘এ চাল বাইরে ক্রয়-বিক্রয় সম্পূর্ণ বেআইনি। তাই ব্যবসায়ীর ডিলারশিপ বাতিল করে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার জন্য চালসহ আটকৃতদের পুলিশে সোপর্দ করা হয়েছে।’

ওসি আরও জানান, ‘আটক হওয়া দুই চাল ডিলারকে থানায় পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে ওই দুই ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।’

আরও পড়ুন- আগুনে ‘সব হারানো’ দেড়শ’ ব্যবসায়ী এখন দিশেহারা