টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত দুই, মহাসড়ক অবরোধ

 

হবিগঞ্জে মাইক্রোবাস চাপায় স্কুল ছাত্র নিহত



টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় দুই সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার (৯ জুন) রাত সোয়া ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভাতকুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। টাঙ্গাইল মডেল থানার এসআই সাদেকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।


নিহতরা হলেন, টাঙ্গাইল সদর উপজেলার তেতুলিয়া গ্রামের শামছুল হকের ছেলে সাগর (১৯) ও একই এলাকার শুকুর আলীর ছেলে শরিফ (১৮)। তারা দুজনেই রাজমিস্ত্রীর কাজ করতেন।

স্থানীয়রা জানান, শনিবার রাতে তারা সাইকেলে করে বাড়ি ফেরার সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভাতকুড়া এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত সোয়া ৯টায় স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে রাখে। স্থানীয়রা ময়নাতদন্তের জন্য লাশ পুলিশকে নিতে দিচ্ছে না। এ নিয়ে ঘটনাস্থলে উত্তেজনা বিরাজ করছে।

এসআই সাদেকুর রহমান জানান,‘লাশ উদ্ধারের চেষ্টা চলছে।’