মহেশখালীতে পাহাড় ধসে একজনের মৃত্যু

কক্সবাজারকক্সবাজারের মহেশখালীতে পাহাড় ধসে মাটিচাপা পড়ে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১২ জুন) ভোর ৬টার দিকে মহেশখালী উপজেলার পানিরছড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম বাদশা মিয়া (৩৫)।

মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাস জানিয়েছেন, ‘কয়েকদিন ধরে ভারি বর্ষণের কারণে পাহাড় ধসে পড়ে। পাহাড়ের মাটি বাদশা মিয়ার ঘরের ওপর পড়ে। এ সময় ঘটনাস্থলেই বাদশা মারা যান। তবে তার পরিবারের আর কেউ হতাহত হননি।’

আরও পড়ুন- ফের পাহাড় ধস রাঙামাটিতে, হতাহতের শঙ্কা