ওসি জানান, ঢাকা থেকে রংপুরগামী দুই কন্যা পরিবহন ও গাইবান্ধা থেকে বগুড়াগামী মায়ের আশীর্বাদ পরিবহন বোয়ালিয়া পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হন। আহত হন আরও অন্তত ১০ জন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থার আশঙ্কাজনক হওয়ায় তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আখতারুজ্জামান আরও জানান, নিহত দুই জনের নাম পরিচয় জানা যায়নি। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।