গাজীপু‌রে নৌকাডুবে চার শিশুর মৃত্যু

নৌকাডুবি

গাজীপু‌রে ঈদের ছু‌টি‌তে ‌‌বেড়া‌তে গি‌য়ে নৌকাডু‌বি‌তে চার শিশুর মুত্যু হ‌য়ে‌ছে। 
শ‌নিবার বিকা‌লে গাজীপুর মহানগরের বাইমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে। এদের ম‌ধ্যে একটি ছে‌লে ও তিন জন মে‌য়ে শিশু। তা‌দের বয়স আট থে‌কে বার বছ‌রের ম‌ধ্যে। তা‌দের প‌রিচয় জানা যায়‌নি।
স্থানীয় কাউ‌ন্সিলর আব্বাস উ‌দ্দিন খোকন জানান, ৭/৮ জন শিশু এক‌টি নৌকা নি‌য়ে বিকাল সা‌ড়ে তিনটার দি‌কে পাশের একটি বি‌লে ঘুর‌তে যায়। সেখানে নৌকাটি হঠাৎ কাত হয়ে গভীর পা‌নি‌তে ডু‌বে গে‌লে চারটি শিশু পা‌নি‌তে ত‌লি‌য়ে যায়। বাকিরা সাঁত‌রে তী‌রে উ‌ঠতে সক্ষম হয়। খবর পে‌য়ে স্থানীয়রা চার শিশুর মরদেহ  উদ্ধার ক‌রে। এ ঘটনায় এলাকায় শো‌কের ছায়া নেমে এ‌সে‌ছে।