নড়াইলে ভিজিএফের ২৩ বস্তা চাল জব্দ

নড়াইল

নড়াইলের লোহাগড়ায় ঈদুল ফিতর উপলক্ষে দুস্থদের মধ্যে বিতরণের জন্য বরাদ্দকৃত ভিজিএফের ২৩ বস্তা চাল জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় লোহাগড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে,  উপজেলার শালনগর ইউনিয়নে ঈদুল ফিতর উপলক্ষে বরাদ্দকৃত ভিজিএফের চালের মধ্য থেকে ২৩ বস্তা চাল বিতরণ না করে আত্মসাৎ করার জন্য মন্ডলবাগ বাজারের সাজ্জাত খান নামক এক   চাল ব্যবসায়ীর দোকান ঘরে রাখা হয়। গোপন অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার (২১ জুন) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্রের নেতৃত্বে অভিযান চালিয়ে চালগুলো জব্দ করা হয়। এ ঘটনায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন সৈয়দ আজিম উদ্দিন বাদী হয়ে সাজ্জাত খানকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন।