শনিবার (২৩ জুন) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে । তবে আহতদের মধ্যে আরও তিনজন সোহরাওয়ার্দী হাসপাতালে মারা গেছেন বলে স্থানীয় সূত্র জানালেও পুলিশ নিশ্চিত করতে পারেনি।
পুলিশ ও স্থানীয়রা জানান, রংপুর থেকে ছেড়ে আসা দ্রুতি পরিবহনের একটি যাত্রীবাহী বাস সাভারের আমিনবাজার এলাকায় এসে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে গিয়ে মহাসড়কের পাশের একটি ইটের স্তূপের ওপ আছড়ে পড়ে। এসময় ঘটনাস্থলেই এক যুবক নিহত হন। এছাড়াও বাসের ভেতর থাকা আরও ২০ যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে রাজধানীর সোহরাওয়ার্দীসহ আশপাশের হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে এক যুবকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে সাভার মডেল থানার এসআই এনামুল হক বলেন, নিহত একজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে হাসপাতালে নেওয়ার পর আর কেউ মারা গিয়েছে কিনা এ বিষয়ে নিশ্চিত করে তিনি কিছুই জানাতে পারেনি। এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আরও পড়ুন- দুর্ঘটনায় সড়কে প্রাণ গেলো ২৮ জনের