পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার সকালে বাছেদ মিয়া মোটরসাইকেলে করে মাছ ধরার জন্য চাপড়াবিল যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম তুহিন আলী এ তথ্যটি নিশ্চিত করে বলেন, এঘটনায় ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে।
আরও পড়ুন- দুর্ঘটনায় সড়কে প্রাণ গেলো ৩৪ জনের