বাংলা ট্রিবিউনকে এই নির্বাচন কর্মকর্তা বলেন, ‘বিভিন্ন কারণে এ পর্যন্ত ৭টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। স্থগিত কেন্দ্রগুলো হলো ৩৭, ৯৮, ২৭৪, ৩৪২, ৩৭২, ৩৭৩ এবং ৩৮১ নম্বর কেন্দ্র।’ এর মধ্যে ৫১ নম্বর ওয়ার্ডের ৩৭২ ও ৩৭৩ নম্বর কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ করে ভোটের বাক্স জেলা রিটার্নিং অফিসে নিয়ে আসা হয়েছে। জেলা প্রশাসক ড. মোহাম্মদ হুমায়ুন কবির এই তথ্য নিশ্চিত করেছেন।
স্থগিত কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে- ভোগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় (কেন্দ্র নম্বর ৯৮), খৈতল মনসুর আলী আদর্শ বিদ্যালয়ের নারী ও পুরুষ কেন্দ্র (কেন্দ্র নম্বর ৩৭২, ৩৭৩), হাজী পেয়ার আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় (কেন্দ্র নম্বর ৩৮১) ও জাহান পাবলিক স্কুল (কেন্দ্র নম্বর ৩৪২)।
সরকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মো. মাসুদুল হক বলেন, খৈতল মনসুর আলী আদর্শ বিদ্যালয়ের জাল ভোটের অভিযোগ পাওয়া যায়। পরে এই দুটি কেন্দের ভোট স্থগিত করা হয়।
আরও পড়ুন-
গাজীপুরে ভোটের লড়াই চলছে
জনগণেই আস্থা হাসান ও জাহাঙ্গীরের
গাজীপুর সিটি নির্বাচনে যত নিষেধাজ্ঞা
ইভিএমে ভোট দিতে পেরে খুশি ভোটাররা
গাজীপুরের রাস্তায় যানবাহন কম, নেই যানজট
উৎসবমুখর পরিবেশে গাজীপুরে ভোটগ্রহণ চলছে
কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন
ইসিকে ভোট বন্ধের আহ্বান হাসান সরকারের
কয়েকটি কেন্দ্রে ভোট স্থগিত, কর্তৃপক্ষের দাবি ব্যালট সংকট