প্রধান নির্বাহী কর্মকর্তা এজেডএম নুরুল হক বলেন, ‘সদ্য বিদায়ী মেয়র আরিফুল হক চৌধুরী দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন। যাওয়ার আগে তিনি করপোরেশনের জরুরি ফাইলপত্রে স্বাক্ষর করেন।’
বিদায়ী অনুষ্ঠানে করপোরেশনের কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে আরিফুল হক চৌধুরী বলেন, ‘আপনাদের দোয়া ও সার্বিক সহযোগিতাই পারে আমাকে এ পদে আবার নিয়ে আসতে। সিলেট মহানগরীর উন্নয়নের জন্য আমার সঙ্গে আপনারা অনেক কষ্ট করেছেন।’
তিনি আরও বলেন, ‘বন্ধের সময়ও অনেকবার আমার ডাকে আপনারা সাড়া দিয়ে অফিসে এসেছেন। এই মহানগরীর উন্নয়নে আপনাদের নিরলস সহযোগিতা পাওয়ায় অনেক জটিল ও কঠিন কাজ আমি সহজেই শেষ করতে পেরেছি।’