শিশু শ্রবনের মা তাসলিমা ও বাবার নাম মাহিন। কাকচিড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আলাউদ্দিন পল্টু জানান, কাকচিড়া এলাকার আব্দুল কাদের মিয়ার মেয়ে তাসলিমা তার ছেলেদের নিয়ে ঢাকা থেকে সম্প্রতি বাবার বাড়িতে বেড়াতে আসেন। তাসলিমার তিন ছেলের মেধ্যে মেঝ ছেলে শ্রাবন আরও তিন জন শিশুর সঙ্গে নদীতে গোসল করতে যায়। কাকচিড়া ঘাটের পাশের ঘাটলায় গোসল করতে থাকলে জোয়ারের পানির চাপে শ্রাবন ভেসে যায়। এসময় শিশুরা চিৎকার শুরু করলে লোকজন এসে খুঁজলেও শ্রাবনকে পাওয়া যায়নি।
চেয়ারম্যান মো. আলাউদ্দিন পল্টু আরও জানান, ‘আমরা দ্রুত ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে স্থানীয়দের নিয়ে শিশুটির খোঁজ করেছি। এখন নৌ পুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড ট্রলার নিয়ে শিশুটিকে খোঁজ করে যাচ্ছে। শিশুটিকে উদ্ধার করার জন্য বরিশাল থেকে ডুবুরিও এসেছে।’